Skip to main content

আমাদের জাতীয় ফল/কাঁঠাল (১-৪)-শ্রেণীর জন্য



আমাদের জাতীয় ফল/কাঁঠাল

সূচনাঃ কাঁঠাল আমদের জাতীয় ফল । ইহা সকল ফলের মধ্যে আকারে সবচেয়ে বড়। ইহা খুব সুস্বাদু ফল এবং প্রায় সকলেই ইহাকে পছন্দ করে। আমাদের দেশের সর্বত্রই এ ফলটি অহরহ পওয়া যায়।

কোথায় জন্মেঃ আমাদের দেশের সব জায়গাতে কাঁঠাল জন্মে। কিন্তু তুলনামূলকভাবে উঁচু জায়গা যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানটাতে কাঁঠাল চাষের জন্য উপযুক্ত। টাংগাইল, মধুপুর, ভওয়াল গড়, যশোর, রাজশাহী, দিনাজপুর এবং সাভারে প্রচুর কাঁঠাল জন্মে।

বর্ণনাঃ কাঁঠাল খুব বড় আকৃতির ফল। ইহার ওজন ৫ থেকে ৪০ কেজি পর্যন্ত হয়। ইহার আবরণ কাঁটা ভরা এবং দেখতে হলুদ কিংবা কাল বর্ণের । ইহাতে প্রচুর পরিমানে কোষ থাকে যেগলো দেখতে হলুদ বর্ণের। পত্যেক কোষে একটি বীচি থাকে । আমরা শুধু কোষ খাই। এই কোষ থেকে আমরা রসও পাই । যখন ইহাকে নিষ্পেষিত করা হয়। কাঁঠাল গাছ খুব বড় হতে পারে। সাধারণতঃ খুব বড় গাছগুলোতে কাঁঠাল দেখতে পাওয়া যায় । স্বভাবত কাঁঠাল গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল দেখতে পাওয়া যায়। এছাড়াও ছোট গাছগুলোতে কাঁঠাল ধরতে দেখা যায়। বৈশাখ থেকে আষাঢ় হচ্ছে কাঁঠাল ফলের মৌসুম। কাঁঠাল পাকতে প্রায় তিন মাস সময় লাগে।

খাদ্যমানঃ কাঁঠাল অধিক ক্যালরীযুক্ত ফল্ ইহাতে বিভিন্ন ধরনের ভিটামিন আছে। বিশেষ করে ভিটামিন এ। আমাদের চোখের জন্য ভিটামিন এ খুবই অপরিহার্য। এ ফলের রস বিভিন্ন ধরনের পিঠা তৈর করতে ব্যবহৃত হয়। মুড়ির সাথে কাঁঠালের কোষ গ্রাম্য লোকদের কাছে খুবই প্রিয়। কোষের মধ্যস্থিত বীচিগুলোও খুব ভাল খাবার। কাঁচা কাঁঠাল খুব সুন্দরভাবে রান্না করা হয়ে থাকে। এই বীচিগুলো যদি গবাদিপশু খেয়ে না ফেলে তাহলে ইহা অনুরূপ খাদ্য হিসেবে রান্না হয়ে থাকে।

অর্থনৈতিক গুরুত্বঃ বেদেশীদের কাছে কাঁঠাল খুবই প্রিয়। কাজেই ইহা বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। অবশ্য কাঁঠাল গাছও খুব উপকারী। কাঁঠাল গাছের কাঠের রং খুব চমৎকার এবং ইহা দীর্ঘ দিন টিকে । বিভিন্ন ধরনের আসবাব পত্র তৈরী করতে এই কাঠ ব্যবহৃত হয়। এ গাছের পাতাও খুব উপকারী। এই পাতা ছাগলে খায় এবং ইহা খাদ্য রান্নার কাজে জ্বালানী হিসেবেও ব্যবহৃত হয়।

উপসংহারঃ কাঁঠাল অতি উপকারী ফল এবং আমদের দেশের আবহাওয়া ভাল কাঁঠাল চাষের জন্য উপযুক্ত। কাজেই আমাদের অধিক কাঁঠাল জন্মানো উচিৎ এ ফল যাতে সারা বছর সহজে পাওয়া যায় তার জন্য ইহা সংরক্ষণের জন্য সকল সম্ভাব্য পন্থা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিৎ।




Comments

Popular posts from this blog

বাংলাদেশের পাখি (১-৪)-শ্রেণীর জন্য

বাংলাদেশের পাখি ভূমিকাঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বংলাদেশকে বিভিন্ন প্রজাতির পাখির আবাস স্থলে পরিনত হতে সাহায্য করেছে। ঋতু পরিবর্তনের সাথে এখানে বিভিন্ন আকৃতির, রঙের এবং গঠনের পাখির বিচরণ দেখা যায়। নানা জাতের পাখিঃ বাংলাদেশের বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এগুলো হচ্ছে দোয়েল, কাক, মাছরাঙা, চড়ুই, চিল, সারস, কবুতর, বৌ-কথাকও, ময়না, কোকিল প্রভৃতি। বর্ণনাঃ  দোয়েল আমাদের জাতীয় পাখি। এটি দেখতে খুব সুন্দর। এটি আকৃতিতে ছোট। ইহার দেহ কালো এবং সাদা রঙের পালকে আবৃত । বাংলাদেশের সর্বত্র এ পাখিটি দেখা যায়। কাক কালো পাখি। এটি তিন জাতের, দাড়কাক, পাতি কাক এবং কৃঞ্চ কাক। ইহার লম্বা এবং শক্ত ঠোঁট আছে। উচু গাছে ইহা তাদের বাসা বাঁধে। ইহা কীটপতঙ্গ, ভাত এবং শস্য খায়। বাংলাদেশের একটি সুন্দর পাখি হচ্ছে মাছরাঙা। এটি আকারে ছোট। ইহার নম্বা ঠোঁট আছে এবং মাথা বাদামী বর্ণের। ইহা ছোট মাছ খায়। পুকুর অথবা নদীর কিনারায় এটি বাস করে। চিল বাংলাদেশের আরেকটি পাখি। এটি আকাশের উঁচুতে উড়ে। ইহার দৃষ্টি শক্তি খুব তীক্ষ্ণ। ইহা ছোঁ মেরে নীচে এসে ব্যাঙ এবং মাছ ধরে । মাঝে মাঝে ইহা মুরগীর বাচ্চা চুরি করে। উঁচু...

Physical Exercise (1-4) - For Class

Physical Exercise Introduction: Physical exercise means the movement of our limbs according to certain rules. It is good for health. It gives us health and strength. It is necessary to preserve health. We cannot enjoy sound health without it. Physical exercise makes a person active and strong. This keeps him free from various deadly diseases. Different types of exercises: Different types of physical exercises. Good form of walking, horseback riding, swimming, rising and a variety of game exercises. Not suitable for all of them. There are several physical exercises like badminton, cricket, hockey, football, tennis. Quite an excellent exercise for women's table tennis and badminton. On the other hand, walking which is very simple and easy exercise is good for the weak and old. Exact timing of exercise: Physical exercise should not be taken all the time. It must be taken in the open air. So morning and evening are the best time to take physical exercise. Closed room is...