Skip to main content

আমার প্রিয় শিক্ষক (১-৪)-শ্রেণীর জন্য



আমার প্রিয় শিক্ষক

সূচনাঃ শিক্ষকরা হলেন আমাদের পথ প্রদর্শক, দার্শনিক এবং বন্ধু । আমি আমার সকল শিক্ষককে পছন্দ করি এবং সম্মান করি। প্রত্যেক শিক্ষকের নিজস্ব একটা যোগ্যতা আছে তারা আমার জন্য যাহা করেছেন তার জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমার প্রিয় শিক্ষক হচ্ছেন জনাব নজুরুল ইসলাম যিনি আমাদের ইংরেজী পড়ান।

তার শিক্ষাগত যোগ্যতাঃ জনাব নজরুর ইসলাম হলেন ইংরেজীতে এম. এ.এম.এড। আমি শুনেছি যে তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন।

কেন আমি তাকে অধিক পছন্দ করিঃ আমি তাকে অনেক কারণে সর্বাপেক্ষা বেশী পছন্দ করি। তিনি আমাদের ইংরেজী সাহিত্য পড়ান এবং যে কেউ দেখতে পাবেন যে তিনি তার বিষয়কে শ্রদ্ধা করেন। আমার প্রিয় শিক্ষকের কন্ঠস্বর সুন্দর। যখন তিনি কথা বলেন তখন সবাইকে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। যখন তিনি কিছু বলেন আমি তাহা মনোযোগ দিয়ে শুনি। তিনি একজন আদর্শ শিক্ষক। তাহার মহৎ চরিত্র, কথা বলার কৌশল এবং শিক্ষাদান পদ্ধতি আমাকে খুব মুগ্ধ করে। তিনি অতিরিক্ত কথা বলেন না। তাহার কথা বলার বাচন ভঙ্গি সাদাসিদে, স্বতন্ত্র এবং বেগবান। তিনি আমাদের ক্লাসের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলেন। তিনি দৈহিক শাস্তি প্রদান করেন না। তাহার হাসিমুখ মিশ্রিত উপদেশ এবং নির্দেশনা আমাদের সকলের মনে ছাপ ফেলে। তিনি আমাদের সুখ দুঃখে অংশীদার হন। সকল সম্ভাব্য উপায়ে তিনি আমাদের পথ নির্দেশনা দেন। গরীব ছাত্রদের তিনি বাধা দেন এবং পুনরায় সুন্দর করে গড়ে তোলেন। এ সকল কারণে আমি তাকে সর্বাধিক পছন্দ করি।

উপসংহারঃ জনাব নজুরুল ইসলাম হলেন যথোপযুক্ত রুচিসম্পন্ন এক মহৎ লোক । স্বভাবে তিনি পরিস্কার এবং পরিচ্ছন্ন । তিনি অতি সাধারণ জীবনযাপন করেন। তার মতো একজন শিক্ষক যে কোন প্রতিষ্ঠানের জন্য গর্ব। অন্যদের মতো আমি তাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে দেখেছি।




Comments

Popular posts from this blog

বাংলাদেশের পাখি (১-৪)-শ্রেণীর জন্য

বাংলাদেশের পাখি ভূমিকাঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বংলাদেশকে বিভিন্ন প্রজাতির পাখির আবাস স্থলে পরিনত হতে সাহায্য করেছে। ঋতু পরিবর্তনের সাথে এখানে বিভিন্ন আকৃতির, রঙের এবং গঠনের পাখির বিচরণ দেখা যায়। নানা জাতের পাখিঃ বাংলাদেশের বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এগুলো হচ্ছে দোয়েল, কাক, মাছরাঙা, চড়ুই, চিল, সারস, কবুতর, বৌ-কথাকও, ময়না, কোকিল প্রভৃতি। বর্ণনাঃ  দোয়েল আমাদের জাতীয় পাখি। এটি দেখতে খুব সুন্দর। এটি আকৃতিতে ছোট। ইহার দেহ কালো এবং সাদা রঙের পালকে আবৃত । বাংলাদেশের সর্বত্র এ পাখিটি দেখা যায়। কাক কালো পাখি। এটি তিন জাতের, দাড়কাক, পাতি কাক এবং কৃঞ্চ কাক। ইহার লম্বা এবং শক্ত ঠোঁট আছে। উচু গাছে ইহা তাদের বাসা বাঁধে। ইহা কীটপতঙ্গ, ভাত এবং শস্য খায়। বাংলাদেশের একটি সুন্দর পাখি হচ্ছে মাছরাঙা। এটি আকারে ছোট। ইহার নম্বা ঠোঁট আছে এবং মাথা বাদামী বর্ণের। ইহা ছোট মাছ খায়। পুকুর অথবা নদীর কিনারায় এটি বাস করে। চিল বাংলাদেশের আরেকটি পাখি। এটি আকাশের উঁচুতে উড়ে। ইহার দৃষ্টি শক্তি খুব তীক্ষ্ণ। ইহা ছোঁ মেরে নীচে এসে ব্যাঙ এবং মাছ ধরে । মাঝে মাঝে ইহা মুরগীর বাচ্চা চুরি করে। উঁচু...

আমাদের জাতীয় ফল/কাঁঠাল (১-৪)-শ্রেণীর জন্য

আমাদের জাতীয় ফল/কাঁঠাল সূচনাঃ কাঁঠাল আমদের জাতীয় ফল । ইহা সকল ফলের মধ্যে আকারে সবচেয়ে বড়। ইহা খুব সুস্বাদু ফল এবং প্রায় সকলেই ইহাকে পছন্দ করে। আমাদের দেশের সর্বত্রই এ ফলটি অহরহ পওয়া যায়। কোথায় জন্মেঃ আমাদের দেশের সব জায়গাতে কাঁঠাল জন্মে। কিন্তু তুলনামূলকভাবে উঁচু জায়গা যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানটাতে কাঁঠাল চাষের জন্য উপযুক্ত। টাংগাইল, মধুপুর, ভওয়াল গড়, যশোর, রাজশাহী, দিনাজপুর এবং সাভারে প্রচুর কাঁঠাল জন্মে। বর্ণনাঃ কাঁঠাল খুব বড় আকৃতির ফল। ইহার ওজন ৫ থেকে ৪০ কেজি পর্যন্ত হয়। ইহার আবরণ কাঁটা ভরা এবং দেখতে হলুদ কিংবা কাল বর্ণের । ইহাতে প্রচুর পরিমানে কোষ থাকে যেগলো দেখতে হলুদ বর্ণের। পত্যেক কোষে একটি বীচি থাকে । আমরা শুধু কোষ খাই। এই কোষ থেকে আমরা রসও পাই । যখন ইহাকে নিষ্পেষিত করা হয়। কাঁঠাল গাছ খুব বড় হতে পারে। সাধারণতঃ খুব বড় গাছগুলোতে কাঁঠাল দেখতে পাওয়া যায় । স্বভাবত কাঁঠাল গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল দেখতে পাওয়া যায়। এছাড়াও ছোট গাছগুলোতে কাঁঠাল ধরতে দেখা যায়। বৈশাখ থেকে আষাঢ় হচ্ছে কাঁঠাল ফলের মৌসুম। কাঁঠাল পাকতে প্রায় তিন মাস সময় লাগে। খাদ্য...

Physical Exercise (1-4) - For Class

Physical Exercise Introduction: Physical exercise means the movement of our limbs according to certain rules. It is good for health. It gives us health and strength. It is necessary to preserve health. We cannot enjoy sound health without it. Physical exercise makes a person active and strong. This keeps him free from various deadly diseases. Different types of exercises: Different types of physical exercises. Good form of walking, horseback riding, swimming, rising and a variety of game exercises. Not suitable for all of them. There are several physical exercises like badminton, cricket, hockey, football, tennis. Quite an excellent exercise for women's table tennis and badminton. On the other hand, walking which is very simple and easy exercise is good for the weak and old. Exact timing of exercise: Physical exercise should not be taken all the time. It must be taken in the open air. So morning and evening are the best time to take physical exercise. Closed room is...